নিরাপত্তা
কাজের আগে
অফার দেওয়ার আগে টাস্কারদের এনআইডি যাচাই করা হয়, তবে যাচাই কোনো নিশ্চয়তা নয়। আগে রিভিউ পড়ুন এবং অ্যাপে কথা বলুন।
যোগাযোগ ও পেমেন্ট অ্যাপের মধ্যেই রাখুন। কখনো টাস্কারকে সরাসরি পেমেন্ট করবেন না এবং ওটিপি বা পিন শেয়ার করবেন না।
কাজের সময়
সরাসরি কাজের ক্ষেত্রে সম্ভব হলে নিরাপদ স্থানে দেখা করুন এবং কাউকে আপনার অবস্থান জানান। পরিবারের কারো জন্য বুক করলে টাস্কার তাঁর সঙ্গে যোগাযোগ করবেন।
কিছু ঠিক না মনে হলে
থামুন এবং “সমস্যা জানান” অথবা যেকোনো বার্তার রিপোর্ট বাটন ব্যবহার করুন। জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে কল করুন।